ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভ্রমণ ভিসা নিয়ে দুঃসংবাদ দিলেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৪, ২০ অক্টোবর ২০২৪
ভ্রমণ ভিসা নিয়ে দুঃসংবাদ দিলেন ভারতীয় হাইকমিশনার
ফাইল ফটো

ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে। তবে জনবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা।

Advertisement

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। এরপর চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত আকারে ভিসা দিলেও গত আড়াই মাস বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।

এদিকে কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি দেশটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!