মঙ্গলবার বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ এ তথ্য জানিয়েছে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
এক ফেসবুকে পোস্টে ভিএফএস জানায়, ২৮ মে থেকে বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে। আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারো আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।
.png)
বিস্তারিত তথ্যের জন্য https://www.vfsglobal.com/en/individuals/index.html- ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে সংস্থাটি।