ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালি ভিসা আবেদনকারীদের সুখবর দিলো ভিএফএস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ২৪ মে ২০২৪
ইতালি ভিসা আবেদনকারীদের সুখবর দিলো ভিএফএস
ফাইল ফটো

ইতালি ভিসা আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। ২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ভিএফএসের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী ২৭ মে সকাল ৯টা ৩০ মিনিটে খোলা হবে।

Advertisement

তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনামূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!