[ দেশজুড়ে ]
টেকনাফে শপিং ব্যাগে মিলল ইয়াবা, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে নয় হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আবুল কালাম জামতলী ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি’র শামসু আলমের ছেলে। বৃহস্পতিবার বিকেলে হোয়াইক্যং বাজারের পার্শ্ববর্তী ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, বৃহস্পতিবার বিকেলে হোয়াইক্যং বাজারের পার্শ্ববর্তী ব্রিজ থেকে আবুল কালামকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে নয় হাজার ৯০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবার আনুমানিক দাম ৪৯ লাখ সাড়ে ৫২ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!