[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে হাসপাতালের সামনে উচ্ছেদ অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান।
তিনি বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন, জেলা প্রশাসন, হাসপাতাল, পুলিশ ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!