ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শৃঙ্খলাই সফলতা এনে দেবে: জেমি ডে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০১, ৪ সেপ্টেম্বর ২০১৯
শৃঙ্খলাই সফলতা এনে দেবে: জেমি ডে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে এফসি কুকটশের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় দল। 

দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার সিএসকেএ পামিরের বিরুদ্ধে। দুটি ক্লাবই তাজিকিস্তান প্রিমিয়ার লিগের দল।

ম্যাচ শেষে জেমি ডে মিডিয়াকে জানান, ‘যে দলটির সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছি সে দলটি অনেক শক্তিশালী। এই শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। এ ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক বিষয় আমি খুঁজে পেয়েছি। বৃহস্পতিবার আমাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। আমরা আরেকটি ভালো ম্যাচের অপেক্ষায় আছি।’

Advertisement

দলের সর্বশেষ অবস্থা সসম্পর্কে তিনি জানান, এখানকার আবাহওয়া ভালো। আমি জানি সবাই তাকিয়ে আছে এখানে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে কি হবে তা দেখার জন্য। আমরা জিতলে সবাই প্রশংসা করবে, হারলে কিছুই না। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। আফগানিস্তান দলের খেলোয়াড়রা ফিজিক্যালি আমাদের চেয়ে এগিয়ে। তারা টেকনিক্যালি অনেক ভালো।

প্রত্যেক ফুটবলারকে শৃঙ্খলার বিষয়ে সতর্ক করে দিয়েছেন কোচ।  তিনি বলেন, আমার বিশ্বাস শৃঙ্খলাই এ বছর আমাদের আরো কিছু সফলতা এনে দেবে।

ডেইলি বাংলাদেশ/সালি
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!