ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বললেন বাফুফে সভাপতি

এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ নিয়ে চলছে আলোচনা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৪, ২১ ডিসেম্বর ২০২৪
এম এ আজিজ স্টেডিয়াম ফুটবলের জন্য বরাদ্দ নিয়ে চলছে আলোচনা 
এম এ আজিজ স্টেডিয়াম। ফাইল ফটো

‘চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য পাওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি শিগগিরই স্টেডিয়ামটি শুধুমাত্র ফুটবল স্টেডিয়াম হিসেবে পাব আমরা। তখন সেটিকে আন্তর্জাতিক ফুটবলের উপযোগী করার উদ্যোগ নেয়া হবে।’

গুলশানে নিজ বাসভবনে শুক্রবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।  এম এ আজিজ স্টেডিয়াম নিয়ে তথ্য দেওয়ার পাশাপাশি ঘরোয়া ফুটবলের জন্য আয়োজিত ম্যাচগুলো অনুপযুক্ত মাঠে গড়ানোর বিষয়টিও তিনি স্বীকার করেন।

ফেডারেশন কাপের ২০২৪-২৫ মৌসুমের উদ্বোধনী ম্যাচের আগের দিন কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠের সংস্কার কাজ সম্পন্ন না হওয়া নিয়ে চলে সমালোচনা। স্টেডিয়ামটিতে স্থানীয় ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের পর পিচ উঠানোর যাবতীয় কার্যক্রম তখনো শেষ না হওয়ার খবরে শুরু হয়েছিল তোলপাড়। 

Advertisement

বিতর্কের এখানেই শেষ নয়। জাতীয় ক্রীড়া পরিষদ স্থানীয় অন্য একটি অনুষ্ঠানের জন্য মাঠ ফেরত চেয়ে নাটকীয় পরিস্থিতির জন্ম দেয়। বাফুফে সভাপতি এ ব্যাপারে জানান নিজের প্রতিক্রিয়া। 

তিনি বলেন ‘আমি আমার হতাশা ক্রীড়া পরিষদের সঙ্গে ভাগাভাগি করেছি। এভাবে মাঠ দিয়ে আবার একদিনের জন্য ফেরত নিতে চাইছে। এটা কেমন কথা!’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!