ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সত্যিই কি সাকিবকে কিনবে চেন্নাই?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ১৮ নভেম্বর ২০২৪
সত্যিই কি সাকিবকে কিনবে চেন্নাই?
সাকিব আল হাসান

চলতি মাসের শেষ দিকে সৌদি আরবে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএলের মেগা নিলাম। এ নিলাম থেকে কোন ক্রিকেটারকে কিনবে কোন দল, কোন দলে কে খেলবেন তা নিয়ে যেন ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। এরই মাঝে রোববার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।

রবীন্দ্র জাদেজার পাশের ছবিটা ঠিক কার, তা স্পষ্ট নয়। তবে ছায়ার মতো কালো অবয়বটা যে একজন ক্রিকেটারের তা নিয়ে কোনো সন্দেহ নেই। এমন ছবি পোস্ট করতেই নেটিজেনদের যেন কৌতুহলের কমতি নেই।

অনেকেই কমেন্টবক্সে লিখেছেন, এটা সাকিব আল হাসান ছাড়া আর কেউ হতে পারে না। বেশিরভাগ কমেন্টেই সাকিবের নাম। তাহলে কী সাকিব আল হাসান এবার চেন্নাইয়ের হয়ে খেলবেন?

Advertisement

এমন প্রশ্ন তো আসবেই, কেননা ছবিটার অবয়ব হুবহু দেখতে সাকিবের মতোই। আর সে কারণেই যেন নেটিজেনরা কমেন্টবক্সে শুধু সাকিবের নামই লিখছেন। 

২০২৫ আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটারের নাম রয়েছে। সেখানে নাম আছে সাকিবেরও। এই ছবি পোস্ট করায় অনেকের ধারণা, এবার সাকিবকে হয়তো চেন্নাই দলে নিতে পারে। তবে এসব শুধু অনুমান। এখনো কোনো কিছু নিশ্চিত নয়। 

২০১১ সালে প্রথম আইপিএলে ডাক পান সাকিব আল হাসান। সেবার কলকাতার হয়ে ৭ ম্যাচে করেছিলেন মাত্র ২৯ রান। তবে বল হাতে উইকেট নিয়েছেন মোট ১১টি। কলকাতার হয়ে আইপিএলের শিরোপাও জিতেছেন এই অলরাউন্ডার।   

দীর্ঘদিন কলকাতার হয়ে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এরপর সানরাইজার্স হায়দারাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। রান করেছেন ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্ট্রাইকরেটে রান করেছেন ৭৯৩। আছে দুটি হাফ-সেঞ্চুরি। সব মিলিয়ে ৭৩টি চার ও ২১টি ছক্কা মেরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

বল হাতে সাকিব নিয়েছেন মোট ৬৩ উইকেট। ২৯.১৯ গড় ও ৭.৪৪ ইকোনোমি রেটে সাকিবের ভালো বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট। এবারের নিলামে সাকিব আল হাসানকে কোন দল কিনবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক দিন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!