সোমবার নিজের ফেসবুক পেজে আশরাফুল লেভেল-৩ কোচ হওয়ার বিষয়ে স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে সবাইকে জানাতে পেরে আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই অর্জন ক্রিকেটের প্রতি আমার আবেগ এবং ক্রমাগত উন্নতির জন্য অঙ্গীকারের একটি প্রমাণ।’
‘আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনা পৌঁছে দিতে ও অনুপ্রাণিত করতে আগ্রহী। ইনশাআল্লাহ ক্রিকেটের উন্নতি ও উন্নয়নে অবদান রাখতে আমার সাধ্যমত চেষ্টা করবো।’
.png)
গত বছর সংযুক্ত আরব আমিরাতে লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন আশরাফুল। আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে তিনি এই কোচিং কোর্সের প্রস্তাব পেয়েছিলেন। কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।