ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কিউইদের স্পিন কোচ হেরাথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২৪
কিউইদের স্পিন কোচ হেরাথ
রঙ্গনা হেরাথ

শ্রীলংকার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন। সংক্ষিপ্ত মেয়াদে তিনি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সর্বশেষ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

আপাতত তিন টেস্টের জন্য হেরাথ কিউইদের সঙ্গে কাজ করবেন। ভারতের গ্রেটার নয়ডায় আগামী সোমবার আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে নিউজিল্যান্ড। এরপর শ্রীলংকার গলে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই ম্যাচগুলোর জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন ৪৬ বর্ষী কোচ।

একইসঙ্গে ব্ল্যাক ক্যাপস ডেরায় যোগ দেবেন বিক্রম রাঠোর। ভারতের সাবেক ব্যাটিং কোচ এবার কিউই ব্যাটারদের সঙ্গে কাজ করবেন। তার সঙ্গে হেরাথকে পাওয়াটা দলের জন্য উপকার হবে বলেই বিশ্বাস করেন  
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড।

Advertisement

তিনি বলেন,‘এই দুজনকেই বিশ্ব ক্রিকেটে বেশ উঁচু মানের কোচ হিসেবে মনে করা হয়। আমি জানি, আমাদের ছেলেরা তাদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে আমাদের তিন বাঁহাতি স্পিনার আজাজ (প্যাটেল), মিচ (স্যান্টনার) ও রাচীনের (রবীন্দ্র) জন্য রঙ্গনার সঙ্গে কাজ করাটা হবে দারুণ উপকারী। শ্রীলঙ্কায় আমরা দুটি টেস্টই গলে খেলবো। এই ভেন্যুতে তিনি একশর বেশি উইকেট নিয়েছে। ভেন্যু নিয়ে তার ধারণা আমাদের জন্য হবে মহামূল্যবান।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!