ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাতেই ঢাকায় আসার কথা রঙ্গনা হেরাথের 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ২২ নভেম্বর ২০২৩
রাতেই ঢাকায় আসার কথা রঙ্গনা হেরাথের 
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভালো খেলতে পারেনি বাংলাদেশ দল। যার কারণে রবিন লিগ খেলে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপ শেষ করেই নিজ দেশে চলে গিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতো লংকান এই কোচও বিসিবির সঙ্গে চুক্তি বাড়াতে ইচ্ছুক নন বলে জানা গেছে।

এদিকে হেরাথের সঙ্গে আগামী ৩০ নভেম্বের পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তি। এরপর আর চুক্তি বাড়াবেন না বলে জানা গেছে। যে কারণে সাবেক এই লংকান চুক্তি শেষ দিন পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন বলে জানা গেছে। সে জন্য দেশে ফেরার কথা রয়েছে। 

জানা গেছে, দেশে আসার পর আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য কয়েক দিন কাজ করবেন দলের সঙ্গে। এরপর আবারো ফিরে যাবেন নিজ দেশে। হেরাথের জায়গায় এই সিরিজের জন্য স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকবেন দেশি কোচ সোহেল ইসলাম।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!