প্রতিবেশী দেশে বিশ্বকাপ খেলার আগে সাকিব জানিয়েছিলেন, ওয়ার্ল্ডকাপের পর পরেই বাংলাদেশের নেতৃত্ব ছাড়বেন তিনি। যেহেতু ইনজুরির কারণে তার বাকি আসর খেলা হচ্ছে না। ফলে তিনি আর বাংলাদেশের অধিনায়কত্ব থাকছেন না। ফলে বিশ্বকাপের পর বাংলাদেশের নেতৃত্ব দিবেন কে তা নিয়ে জোড়ালো আলোচনা চলছে।
তবে বিসিবি সূত্র জানাচ্ছে, অধিনায়ক ইস্যুতে এখন পর্যন্ত কোন কিছুই নিশ্চিত না। সাকিব পরবর্তী সময়ে কে হবেন অধিনায়ক সেটা নিয়ে কোন উত্তরই দিলেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের এই কর্তা বলেন, ‘নতুন অধিনায়কত্ব নিয়ে এখনো কিছু জানা নেই। ভাবা হচ্ছে আপাতত।’
.png)
নাম প্রকাশ না করার শর্তে ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক বলেন, ‘সাকিব যদি না থাকে নতুন কে করবে বা কে আসবে এটা বলা মুশকিল। বোর্ড আরো যারা নীতি-নির্ধারক আছে তারা দলের যা ভালো হয় ভেবে চিন্তে সেই সিদ্ধান্ত নেবে।’