বিসিসিআই আগেই জানিয়েছিল, নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত তিন সংস্করণে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
২০২২ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন গম্ভীর। ২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নেন।
.png)
ইউটিউবার শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে দল পরিচালনায় গম্ভীরের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জোগিন্দর। নতুন কোচের সিদ্ধান্ত গ্রহণ থেকে উদ্ভূত সম্ভাব্য সমস্যাগুলো তুলে ধরেন।
তার বিশ্বাস, গম্ভীরের অনড় অবস্থানে থাকার স্বভাব খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে। এটি তার জন্য লম্বা সময় ধরে কোচের ভূমিকায় থাকাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
জোগিন্দর বলেন, ‘গৌতম গম্ভীর দল পরিচালনার দায়িত্বে আছেন। কিন্তু আমি বিশ্বাস করি, গৌতম গম্ভীর বেশিদিন থাকতে পারবেন না। কারণ গৌতম গম্ভীরের মাঝে নিজস্ব সিদ্ধান্ত রয়েছে। এমনটা হতে পারে যে, একজন খেলোয়াড়ের সাথে তার মতবিরোধ আছে। আমি বিরাট কোহলির কথা বলছি না। অনেক সময় গৌতম গম্ভীরের সিদ্ধান্ত এমন হয়, যা অন্যরা পছন্দ করে না।’
যদিও গম্ভীরের সরল এবং সততার সঙ্গে নিজেকে উপস্থাপনের বিষয়টির প্রশংসা করেন ৪০ বর্ষী সাবেক ক্রিকেটার। তিনি অন্যদের অনুমোদন চাওয়া বা তোষামোদের পরিবর্তে আন্তরিকভাবে এবং অত্যন্ত সৎ থেকে কাজের উপর মনোযোগ দেন বলে জানান।
সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জোগিন্দরের ভাষ্য, গৌতম গম্ভীর সরাসরি কথা বলেন। তিনি এমন কেউ নন যে, কারোর কাছে যাবেন। গৌতম গম্ভীর তোষামোদকারী নন। আমরাই তাকে কৃতিত্ব দেই। তিনি নিজের কাজ আন্তরিকভাবে এবং অত্যন্ত সততার সাথে করেন।