ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩৩ বছর পর স্বপ্নের দুয়ারে এই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫১, ৮ আগস্ট ২০২৪
৩৩ বছর পর স্বপ্নের দুয়ারে এই ক্রিকেটার
ছবি- সংগৃহীত

দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে খেলছেন প্রথম শ্রেণির ক্রিকেট। যেখানে হয়ে গেছে ম্যাচের সেঞ্চুরিও। অবশেষে ৩৩ বছর বয়সে জাতীয় দলের দুয়ার খুলল নিসালা থারাকার। 

আসন্ন ইংল্যান্ড সফরে তিন টেস্টের সিরিজের জন্য ১৮ সদস্যের দলে নিসালাকে স্কোয়াডে রেখেছে শ্রীলংকা। তিনি পেস বোলিং অলরাউন্ডার।

এছাড়া ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকায় পেসার মিলান রাত্নায়েকেও। লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পাথুম নিসাঙ্কা। এই টপ অর্ডার ব্যাটসম্যানের অভিষেক হয় ২০২১ সালে। ৯ টেস্টের সবশেষটি খেলেছেন তিনি ২০২২ সালের জুলাইয়ে।

Advertisement

সাদা বলে দারুণ পারফরম্যান্সে দীর্ঘ সময় পর লাল বলের দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেও। একমাত্র টেস্টটি তিনি খেলেছেন ২০২২ সালের জুলাইয়ে। কদিন আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩ রানে ৬ উইকেট নেন তিনি।

থারাকা এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১০৭টি। উইকেট নিয়েছেন ২৫৭টি। রান করেছেন ২ হাজার ৩৫৮। সেঞ্চুরি আছে একটি। গত মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৬ উইকেট নেন তিনি।

ইংল্যান্ড সফরের জন্য শ্রীলংকা টেস্ট দল: ধানাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রাবাথ জায়াসুরিয়া, রামেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে ও মিলান রাত্নায়েকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!