লংগার ভার্সনে এ পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন ভ্যান্ডারসে। তবে নিজ মাঠে সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট শিকার করেন এই বোলার। ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই ভ্যান্ডরসেকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলে থাকা অপর দুই স্পিনার হলেন প্রবাথ জয়সুরিয়া এবং রমেশ মেন্ডিস। ম্যানচেস্টারে ২১ আগস্ট শুরু হবে ইংল্যান্ড-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৯ আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং ৬ সেপ্টেম্বর ওভালে শুরু হবে যথাক্রমে দ্বিতীয় ও শেষ টেস্ট।
.png)
এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। দলে ব্যাকআপ ব্যাটার হিসেবে রাখা হয়েছে তাকে। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে ১২ ইনিংসে ৬৯.৩৬ গড়ে ৩টি সেঞ্চুরিতে ৭৬৩ রান করেছেন ২৩ বছর বয়সী কক্স।
শ্রীলংকা দল: ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিজ (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্দো, ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিজ, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, ম্যাথু পটস ও ওলি স্টোন।