সেদিনই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে হয়েছিল স্ট্রেংথ পরীক্ষা। এরপর রোববার অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে অসহযোগ আন্দোলন।
সারাদেশে সহিংসতায় দেশজুড়ে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। যে সংখ্যা আরো বাড়তে পারে। চলমান এই অবস্থায় টানা দ্বিতীয় দিনের মতো আগামীকালের অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
.png)
উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই দুই টেস্টকে মাথায় নিয়েই চলছে ক্রিকেটারদের বর্তমান অনুশীলন পর্ব।