ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়ালে অভিষেক রাঙাতে ব্যর্থ ব্রাজিলের বিস্ময়বালক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩০, ১ আগস্ট ২০২৪
রিয়ালে অভিষেক রাঙাতে ব্যর্থ ব্রাজিলের বিস্ময়বালক
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে উড়ন্ত শুরু করেছেন ব্রাজিলের বিস্ময়বালক এনদ্রিক। এরপর থেকেই বিশ্বের নামীদামি সব ক্লাবের নজরে ছিলেন তিনি। তবে নিজের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এই তারকা। তবে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে অভিষেকটা রাঙাতে ব্যর্থ হয়েছেন সেলেসাওদের আগামীর উজ্জ্বল নক্ষত্র।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে এনদ্রিককে তারকা ফুটবলারকে বরণ করে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ডে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানের বিপক্ষে এনদ্রিকের অভিষেক হলেও এমবাপ্পে এখনও অপেক্ষায় রয়েছেন।

তবে রিয়ালের অভিষেকটা রাঙাতে পারেননি এই ব্রাজিলিয়ান তরুণ। প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে মাঠে নেমে দর্শকদের সেভাবে উচ্ছ্বসিত করতে পারেননি তিনি। বিপরীতে এই ম্যাচে মিলানের কাছে ১-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ।

Advertisement

৬১ হাজার ৫৬৮ হাজার দর্শকের সামনে আজ লক্ষ্যে কেবলমাত্র একটি শট নিতে পেরেছেন এনদ্রিক। সেটি ম্যাচের ৪৫ মিনিটে। এরপর অবশ্য এনদ্রিককে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে এনদ্রিকের ফুটবল দক্ষতার প্রশংসা করতে দেখা গেছে রিয়াল কোচকে।

আনচেলত্তি বলেন, সে (এনদ্রিক) এমন একজন, যার সত্যিই বিশেষ কিছু আছে। সে খুব দ্রুত ও আঁটসাঁট জায়গায় খুব বিপজ্জনক। অল্প জায়গায় গতির সঙ্গে ঘুরানোর ক্ষমতা রাখে। নিজেকে মুক্ত করতে খুব চটপটে এবং তার এই সমস্ত গুণাবলীর অর্থ হলো সে একজন দুর্দান্ত প্রতিভাবান (খেলোয়াড়)। এই ধরণের খেলোয়াড় পাওয়া কঠিন ব্যাপার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!