বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসি মিলানের কাছে ১-০ গোলে হারে আনচেলত্তির রিয়াল। এদিকে প্রীতি ম্যাচে জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি।
শিকাগোর সোলজার ফিল্ডে মিলান ও মাদ্রিদের লড়াই দেখতে আসে অসংখ্য দর্শক। দুই দলের স্কোয়াডেই অনেক নিয়মিত মুখকে জায়গা দেয়া হয়নি। প্রথম হাফে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে গোল হয়নি। তবে দ্বিতীয় হাফে গোল পায় মিলান।
.png)
ম্যাচের ৫৫তম মিনিটে মিলানের হয়ে গোল করেন স্যামুয়েল চুকউয়েজে। সেই গোল আর শোধ করতে পারেনি রিয়াল। ফলে হার দিয়ে প্রাক মৌসুম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা।
আগামী ৪ আগস্ট বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় প্রাক মৌসুম ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ।
এদিকে প্রাক মৌসুমের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। প্রাক মৌসুমে বোর্নেমাউথের বিপক্ষে জয়ের পর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারে আর্সেনাল।
বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতেও জয়ের দেখা পায়নি আর্তেতার দল। লিভারপুলের কাছে ২-১ গোলে হেরেছে তারা। লিভারপুলের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ এবং ফ্যাবিও কারভালহো। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।