ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাওয়ার প্লে শেষে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ২৪ জুলাই ২০২৪
পাওয়ার প্লে শেষে এগিয়ে বাংলাদেশ
ফাইল ছবি

নারী এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাহাড়সম রান তাড়া করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে মালয়েশিয়ার মেয়েরা।

শ্রীলংকার ডাম্বুলায় নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মালয়েশিয়ার সংগ্রহ ৬ ওভারে দুই উইকেটে ২৬ রান।

রান তাড়া করতে নেমে খাতা খোলার আগেই দলে ফেরা জাহানারার বলে সাজঘরে ফেরেন আইনা হাশেম। এরপর পাওয়ার প্লে-তে নিজেদের গুছিয়ে নিচ্ছিল মালয়েশিয়া। তবে ষষ্ঠ ওভারে আঘাত হানেন নাহিদা আক্তার।

Advertisement

নাহিদার বলে এজ হয়ে তার হাতেই ধরা পড়েন হান্টার। এ ব্যাটার ২০ রান করেন। জুলিয়া ও ডুরাসিংহাম এখন ব্যাট করছেন।

এর আগে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন তারা।

উদ্বোধনী জুটিতে ৬৫ রান যোগ করেন দিলারা ও মুর্শিদা। ২০ বলে ৩৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে মাহিরার বলে আউট হন দিলারা। তার জায়গায় নেমে রানের চাকা সচল রাখেন জ্যোতি। অন্যপ্রান্তে স্বাচ্ছন্দ্য ছিলেন মুর্শিদাও।

সাজঘরে ফেরার আগে ৫৯ বলে ৮০ রান করেন মুর্শিদা। তার বিদায়ের পর দলের ইনিংসের বাকিটা টেনে নেন জ্যোতি। তিনি ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। মালয়েশিয়ার হয়ে মাহিরা ও হান্টার একটি করে উইকেট নেন।

'বি' গ্রুপ থেকে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে মালয়েশিয়া। তবে নেট রান রেটে বেশ এগিয়ে প্রতিপক্ষরা। তাই এই ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে নজর রাখতে হবে রান রেটের দিকেও।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!