ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

দাপুটে জয়ে কোপায় শুভসূচনা উরুগুয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ২৪ জুন ২০২৪
দাপুটে জয়ে কোপায় শুভসূচনা উরুগুয়ের
ছবি- সংগৃহীত

মার্কিন মুল্লুকে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যেখানে ফেবারিট হিসেবেই অংশ নিয়েছে লাতিন অঞ্চলের দেশ উরুগুয়ে। যার প্রমাণও মাঠে দিয়েছে তারা। আসরে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে উরুগুয়েনরা।

মার্সেলো বিয়েলসার অধীনে অসাধারণ পারফরম্যান্স করার কারণেই মূলত উরুগুয়ের প্রতি এবার আলাদা নজর রাখছে দলগুলো। বেশ দাপটের সঙ্গেই পানামার সঙ্গে খেলে তিন গোল আদায় করে নেয় তারা।
 
ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাতিয়াস ভিনার পাস থেকে ম্যাক্সিমিলিয়ানোর ড বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের শট খুঁজে পায় গোলের নিশানা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

১৯তম মিনিটে আরাসকায়েতার হেড দারুণভাবে সেভ করেন পানামার গোলরক্ষক। ৩০তম মিনিটে ডারউইন নুনেজের ভলি শটও তালুবন্দি করেন এই গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে হোসে ফাহার্দোর বাইসাইকেল কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় পানামা।

বিরতির পর ৫৬তম মিনিটে পানামার মিলারের গেড সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৮৬তম মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ডারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা।

ম্যাচের অতিরিক্ত সময়য়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে। তবে ৯৫তম মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো। ৩-১ ব্যবধানের জয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল উরুগুয়ে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!