ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

জুটি ভাঙলেন জাম্পা, ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯, ২১ জুন ২০২৪
জুটি ভাঙলেন জাম্পা, ফিরলেন লিটন
লিটন দাস

চলমান টি-২০ বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে বাংলাদেশ দল। যেখানে শুরুর ধাক্কা সামলে লিটন-শান্ত জুটিতে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। তবে এ জুটি ভেঙে লিটনকে সাজঘরে ফেরালেন অ্যাডাম জাম্পা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.৩ ওভারে দুই উইকেটে ৫৮ রান।

অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।

Advertisement

ইনিংসের প্রথম বলেই তামিমের স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে তিন বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম (০)। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষেও শূন্য রানে আউট হয়েছিলেন বাঁহাতি এ ওপেনার।

পরে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তিনি। শান্ত আক্রমণাত্মক ব্যাটিং করলেও সাবধানী ছিলেন লিটন।

ইনিংসের নবম ওভারে লিটনকে বোল্ড করেন জাম্পা। আউট হওয়ার আগে ২৫ বলে ১৬ করেন তিনি।

এরপর উইকেটে আসেন রিশাদ হোসেন। তাকে সঙ্গে নিয়ে দলীয় রানের চাকা ঘোরাচ্ছেন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!