ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উঁকি দিচ্ছে যে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৬, ১০ জুন ২০২৪
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে উঁকি দিচ্ছে যে শঙ্কা
ছবি- সংগৃহীত

নবম টি-২০ বিশ্বকাপের পর্দা উঠেছে। যেখানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। সোমবার আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টিম টাইগার্স। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

একই মাঠে রোববার অনুষ্ঠিত হয়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচের আগে বাগড়া দিয়েছিল বেরসিক বৃষ্টি। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও কি বৃষ্টি বাগড়া বাধাবে, কি বলছে আবহাওয়ার পূর্বাভাস?

Advertisement

নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে, এই সময়ে মাঠে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। খেলা চলাকালীন সেখানে তাপমাত্রা থাকতে পারে ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 

তবে আকাশে মেঘের আচ্ছাদন থাকবে। কিন্তু বৃষ্টি হয়ে ঝড়ে পড়ার সম্ভাবনা কম। ধারণা করা হচ্ছে, রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়ায় ম্যাচটি সম্পন্ন হবে।

এদিকে স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত হওয়া প্রতিটি ম্যাচই হয়েছে লো স্কোরিং। দক্ষিণ আফ্রিকা এখানে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে। এ নিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো এই মাঠে খেলতে যাচ্ছে দলটি। তবে পিছিয়ে নেই বাংলাদেশও, এ মাঠে খেলার অভিজ্ঞতা আছে টিম টাইগারেরও। বিশ্বকাপ মিশন শুরুর আগেই ভারতের বিপক্ষে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই এই মাঠের উইকেট নিয়ে ধারণা আছে তাদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!