ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার (৬ জুন) পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নেয় স্বাগতিকরা। শুরু থেকেই পেসার সৌরভ নেত্রভালকার ও আলী খানরা ফখর জামানদের নাজেহাল করেছেন। সেখান থেকে ছোট রানের সংগ্রহের শঙ্কায় থাকা পাকিস্তানকে লড়াকু পুঁজিতে টেনে নিয়েছেন বাবর আজম (৪৪) ও শাদাব খান (৪০)।
ম্যাচ শুরুর পাওয়ার প্লেতে পাকিস্তানের টপ অর্ডারদের বেশ নাজেহাল অবস্থায় ফেলে যুক্তরাষ্ট্রের বোলাররা। ৬ ওভারে মাত্র ৩০ রান তুলতেই তারা তিন উইকেট হারিয়ে বসে। যার শুরুটা হয় ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে দিয়ে। নেত্রভালকারের বলে স্লিপে ঝাপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন স্টিভেন টেলর। রিজওয়ান ফেরেন মাত্র ৯ রানে, বাবর তখনও রানের খাতা খোলেননি। এরপর তৃতীয় ওভারে আউট উসমান খানও। ৩ রানে তাকে ফিরিয়ে উল্লাসে মাতেন নশতুষ কেনজিগে।
.png)
সেখান থেকে অবশ্য বাবর আজম আর শাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় আনপ্রেডিক্টেবলরা। বাবর ৪৩ বলে ৪৪ আর শাদাব ২৫ বলে ১ চার আর ৩ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস।
তবে শাদাব আর বাবর একই ওভারে ফিরলে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফের ধুঁকছিল পাকিস্তান। তারপর ইফতিখার আহমেদের ১৪ বলে ১৮ আর শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ১ চার আর ২ ছক্কায় ২৩ রানে ৭ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের নসতুস কেনজিগে ৩০ রানে ৩টি আর সৌরভ নেত্রাভাকার ১৮ রানে নেন ২টি উইকেট।