ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলকাতায় মুজিবের বদলি আরেক আফগান স্পিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ২৯ মার্চ ২০২৪
কলকাতায় মুজিবের বদলি আরেক আফগান স্পিনার
ছবি- সংগৃহীত

আইপিএলের ১৭তম আসরে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার কথা ছিল মুজিব উর রহমানের। তবে ডান হাতের ইনজুরিতে ভুগছেন এই আফগান স্পিনার। এজন্য চলতি আসরে তাকে আর পাওয়া হচ্ছে না। 

মুজিবের বদলে কলকাতার ডেরায় ভেড়ানো হয়েছে আরেক আফগান স্পিনার মোহাম্মদ গাজানফারকে। ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৩টি টি-২০ ম্যাচ। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে গাজানফারকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছেন কলকাতা। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে ভেড়ানো হয়েছে ১৬ বছর বয়সী আফগান এই স্পিনারকে।

Advertisement

চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। সিরিজে দুই ম্যাচে থাকলেও পাননি কোনো উইকেট। তবে আন্তর্জাতিক টি-২০তে এখনো জায়গা হয়নি তার।

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-২০তে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!