ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ড্রেসিং রুমের খবর ‘ফাঁস’ হয় কিভাবে, জানালেন আকরাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ১৭ মার্চ ২০২৪
ড্রেসিং রুমের খবর ‘ফাঁস’ হয় কিভাবে, জানালেন আকরাম
ফাইল ছবি

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে মোটাদাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বৈশ্বিক টুর্নামেন্টটি চলাকালে টাইগারদের ড্রেসিং রুমে ঘটা অনেক ঘটনায় চলে আসে বাইরে। এমনকি অনেক বিষয়ে গুঞ্জনও ছড়ায়।

টিম টাইগার্সের ড্রেসিং রুমের খবর বাইরে আসা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আকরাম খান। 

দেশের এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম খান বলেন, দলের কেউই অভ্যন্তরীণ খবরগুলো বাইরে প্রকাশ করছে।

Advertisement

বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটাররা যখন খেলে তখন চাপে থাকে। আমরা চেষ্টা করি তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে। ড্রেসিং রুমের কথা অবশ্যই বের হয়েছে। নাহলে এমন অনেক ঘটনা যেটা ঘটেই নাই, সেটা আসতো (গণমাধ্যমে) না। আমরা নিশ্চিত ভেতরের খবর কেউ না কেউ বলেছে।’ 

বিশ্বকাপ চলাকালীন নাসুমকে হাথুরুসিংহের চড় গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু সংবাদ যেটা আসছে বাইরে, বিশেষ করে নাসুমের ব্যাপারটা। আমরা এটা অনেক গুরুত্বের সঙ্গে যাচাই করেছি। সেটাও কিন্তু আমরা কোনোকিছু পাইনি, যেটার কোনো প্রমাণ পাইনি। এরকম সংবাদ হওয়া কিন্তু সবার জন্যই খারাপ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!