ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৮, ১৬ মার্চ ২০২৪
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ছবি- সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে গড়াবে টি-২০ বিশ্বকাপ। সেই লক্ষ্যে বিশ্বকাপের প্রস্তুতি সারতে স্বাগতিকদের সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। আসন্ন সিরিজে টাইগ্রেসদের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে অজিদের মেয়েরা। 

এরই মধ্যে আসন্ন সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। এবার ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিক বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন। তাদের জায়গায় নেয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

Advertisement

সিরিজ খেলতে রোববার (১৭ মার্চ) ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে ৩১ মার্চ থেকে। পরবর্তী দুই টি-২০ হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-২০ সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে। আর টি-২০ ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!