ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

লজ্জার রেকর্ড গড়লেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
লজ্জার রেকর্ড গড়লেন মুশফিক
মুশফিক

দশম বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ের ম্যাচটির কথা হয়তো ভুলে যেতে চাইবেন কুমিল্লার পেসার মুশফিক হাসান। বিপিএল ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লেখালেন এই তরুণ পেসার। বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি।

সোমবার টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৫ রান সংগ্রহ করে রংপুর। কুমিল্লার পেসার মুশফিক হাসান ৪ ওভারে দেন ৭২ রান। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি বিপিএলে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছিলেন আরেক দেশীয় ক্রিকেটার আল আমিন হোসেন। কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন তিনি। আজ তার রেকর্ড ভাঙলেন মুশফিক।

জনপ্রিয় এই টুর্নামেন্টটিতে ইতিহাস গড়লেও টি-২০ ক্রিকেটে যৌথভাবে অষ্টম খরুচে বোলার এখন মুশফিক। টি-২০ ক্রিকেটে চার ওভারের স্পেলে সবচেয়ে খরুচে বোলার ম্যাটি ম্যাককির্নান। ডার্বিশায়ারের এই বোলার ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন। ২০২২ সালে সামারসেটের বিপক্ষে এই রেকর্ড গড়েন ম্যাককির্নান।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে খরুচে পাঁচ বোলার

ম্যাটি ম্যাককির্নান- ৪ ওভারে ৮২ রান
সরমাদ আনোয়ার- ৪ ওভারে ৮১ রান 
বেন স্যান্ডারসন- ৪ ওভারে ৭৭ রান
কায়েস আহমেদ- ৪ ওভারে ৭৭ রান
কাসুন রাজিথা- ৪ ওভারে ৭৫ রান

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: মুশফিক
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!