ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ফাইনালে ওঠার লক্ষ্যে ফিল্ডিংয়ে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
ফাইনালে ওঠার লক্ষ্যে ফিল্ডিংয়ে কুমিল্লা
ফাইল ছবি

চলছে বিপিএলের দশম আসরের প্লে অফ পর্ব। দিনের প্রথম ম্যাচ তথা এলিমিনেটরে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে এক দল। এবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিজয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রামকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে বরিশাল। রংপুর ও কুমিল্লার পরাজিত দলের বিপক্ষে লড়বে তারা।

Advertisement

রংপুর রাইডার্স একাদশ: কাজী নু্রুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, মোহাম্মদ নবী, জিমি নিশাম ও ফজল হক ফারুকি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিক হাসান, তানভীর ইসলাম, রোহানত দৌলা বর্ষণ, সুনীল নারিন, মঈন আলী, জনসন চার্লস ও আন্দ্রে রাসেল। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!