সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নকআউট পর্বের প্রথম দিনের ম্যাচের তুলনায় টিকিটের দাম কমানো হয়েছে।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাধারণ গ্যালারি অর্থাৎ সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা। যা আগে ছিল ৩০০ টাকা। এছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। যার আগের মূল্য ছিল ৫০০ টাকা।
.png)
গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটের মূল্য মূল্য ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ২৫০০ টাকা। এ ছাড়াও ক্লাব হাউজ ৪০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ম্যাচের আগের দিনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুরের ইনডোরে এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট থেকে টিকিট নিতে পারবেন দর্শকরা।