এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৬.৩ ওভারে ৪৭ রান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। এতে সিলেটের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৪ রান।
.png)
সিলেটের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন হ্যারি টেক্টর ও সামিত প্যাটেল। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই সামিতকে সাজঘরে ফেরান নাহিদুল। আউট হওয়ার আগে ১৩ করেন তিনি।
এরপর বাইশ গজে আসেন নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন টেক্টর। শান্ত ১৬ ও টেক্টর ১৭ রানে ব্যাটিং করছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা দলপতি এনামুল হক। শুরুতে রয়ে-সয়ে পরে ঝড় তুলে দুর্দান্ত ফিফটি করেন এনামুল। ৫৮ বলে ৬৭ রান করে অপরাজি থাকেন ডানহাতি এই ব্যাটার। ৫ বাউন্ডারি ২ ছক্কায় ইনিং সাজান এনামুল। মাঝে ৬ বল খেলে মাত্র ১ রান করে উইকেট দিয়ে আসেন মাহমুদুল হাসান জয়।
এনামুল ও হাবিবুরের অপরাজিত জুটিতে ৬৭ বলে ৯৯ রান তোলে খুলনা। এটি এবারের বিপিএলে চতুর্থ সর্বোচ্চ জুটি। শেষ ৩ ওভারে ৫১ তোলেন তারা। হাবিবুর রহমান অপরাজিত ছিলেন ৩০ বলে ৪৩ রান করে। শেষ দিকে এই দুই ব্যাটারের ঝোড়ে ব্যাটিংয়ে ১৫৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় খুলনা।