ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

শুরু হচ্ছে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব, দেখুন সূচি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪
শুরু হচ্ছে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব, দেখুন সূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে সিলেট পর্ব শেষ। টুর্নামেন্টটি আবার ফিরে আসছে ঢাকায়। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরে ঢাকার দ্বিতীয় পর্ব।

প্রথম পর্বের মতো এবারেও মিরপুরে থাকবে ৪ ম্যাচ ডে। প্রতিদিন থাকছে ২টি করে ম্যাচ। সিলেট পর্বের পর বেশ অনেকটাই জমে উঠেছে বিপিএল। ব্যাপক রদবদলের পর বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স।

দুর্দান্ত ফর্মে থাকা খুলনা টাইগার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেমে গিয়েছে কিছুটা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে ফিরে আসার কক্ষপথে। ফরচুন বরিশাল আর দুর্দান্ত ঢাকাও নিজেদের ফিরে পেতে মরিয়া। ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচে খেলবে দুর্দান্ত ঢাকা এবং রংপুর রাইডার্স। 

Advertisement

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল। দিনের এই ম্যাচ প্লে অফের জন্য লড়াই জমিয়ে দিতে পারে অনেকখানি। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। আর সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়।

একনজরে ঢাকা পর্বের সূচি 

তারিখ     ম্যাচ     সময় 

৬ ফেব্রুয়ারি ২০২৪    রংপুর রাইডার্স-দুর্দান্ত ঢাকা    বেলা ১-৩০ মি.
৬ ফেব্রুয়ারি ২০২৪    ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স    সন্ধ্যা ৬-৩০ মি.

৭ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স    বেলা ১-৩০ মি.
৭ ফেব্রুয়ারি ২০২৪    সিলেট স্ট্রাইকার্স-দুর্দান্ত ঢাকা    সন্ধ্যা ৬-৩০ মি.

৯ ফেব্রুয়ারি ২০২৪    সিলেট স্ট্রাইকার্স-খুলনা টাইগার্স    বেলা ২টা
৯ ফেব্রুয়ারি ২০২৪    কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুর্দান্ত ঢাকা    সন্ধ্যা ৭টা

১০ ফেব্রুয়ারি ২০২৪    রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স    বেলা ১-৩০ মি.
১০ ফেব্রুয়ারি ২০২৪    ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা    সন্ধ্যা ৬-৩০ মি.

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!