ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ধীর গতির ব্যাটিংয়ে শতরান পেরোলো রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৯, ৩০ জানুয়ারি ২০২৪
ধীর গতির ব্যাটিংয়ে শতরান পেরোলো রংপুর
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করতে নেমে ধীর গতির ব্যাটিংয়ে শতরান পেরিয়েছে রংপুর।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১৫.২ ওভারে তিন উইকেটে ১০০ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ব্রেন্ডন কিং ও বাবর আজম। ব্যাট হাতে ভালো শুরু করেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন তানভীর ইসলাম।

Advertisement

ম্যাচের তৃতীয় ওভারে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন কিং। তানভীরের ঘূর্ণিতে তাকে স্ট্যাম্পিং করে রিজওয়ান। আউট হওয়ার আগে ১২ রান করেন এ ক্যারিবীয় ব্যাটার।

পরে ক্রিজে আসেন ফজলে রাব্বী। তার সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়েন বাবর। তবে খুশদিল শাহর স্পিনে বাবরের বিদায়ে ভেঙে যায় তাদের ৫৫ রানে জুটি। 

এরপর বাইশ গজে আসেন শামীম পাটোয়ারী। তার সঙ্গে জুট গড়ার আগেই সাজঘরের পথ ধরেন রাব্বী (৩০)। ম্যাচের ১৪তম ওভারে মুস্তাফিজের শর্ট লেংথের বলটি বাউন্ডারি ছাড়া করতে গিয়ে জাকের আলীর তালুবন্দী হন তিনি।

এখন আউমতউল্লাহ ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শামীম। ওমরজাই ৮ ও ৭ রানে ব্যাটিং করছেন শামীম।

রংপুর একাদশ: বাবর আজম, ফজলে মাহমুদ, ব্রেন্ডন কিং, শামীম হোসেন, নুরুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ ও হাসান মুরাদ।

কুমিল্লা একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, খুশদিল শাহ, রাইমন রেইফার, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আমের জামার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!