ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

জুটি ভাঙলেন মালিক, ফিরলেন সোহান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২২, ২০ জানুয়ারি ২০২৪
জুটি ভাঙলেন মালিক, ফিরলেন সোহান
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল। যেখানে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে ভালোই এগোচ্ছিল রংপুর। তখনই এ জুটিতে আঘাত হেনে সোহানকে সাজঘরে ফেরালেন শোয়েব মালিক। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১০ ওভারে পাঁচ উইকেটে ৬৫ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। প্রথম দুই ওভারেই তিন টপ অর্ডারকে হারায় দলটি। এর মধ্যে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই কিংকে বোল্ড করেন ইমরান। এতে ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন কিং। এরপরও ওভারটিতে ১৪ রান তোলে রাইডার্সরা।

পরের ওভারেই অর্থাৎ দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান (২) ও রনি তালুকদারকে (৫) সাজঘরে ফেরান খালেদ আহমেদ।

পরে আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। তবে কিছুদূর এগোতেই এ জুটিতে আঘাত হানেন ওলেল্লালাগে। তার ঘূর্ণিতে কাটা পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন ওমরজাই (৬)।

ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখে দলের চাকা ঘোরাচ্ছিলেন সোহান। তবে তাকেও বেশিদূর এগোতে দেয়নি শোয়েব মালিক। দশম ওভারের শেষ বলে তাকে মুশফিকের তালুবন্দী করেন এ পাকিস্তানি।

নিয়মি বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে রংপুর। তবে চাপ সামলে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শামীম। এখন শামীম ২৩ ও ২ রানে ব্যাটিং করছেন নবী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!