ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২০ জানুয়ারি ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। আসরের তৃতীয় ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। কেননা, এ দুদলে জাতীয় দলের অভিজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি বিদেশি তারকারাও আছেন। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ ছেড়ে কথা বলবে না, সেটি অনুমেয়ই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের অন্যতম অভিজ্ঞাসম্পন্ন দল বরিশাল। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতাই এই দলের বড় শক্তি। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই বাজিমাতের অপেক্ষায় বরিশাল।

Advertisement

তিন তারকা ছাড়াও বরিশালে আছেন মেহেদী হাসান মিরাজ। যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে ভূমিকা রাখতে পারেন। বিদেশিদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম  আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিংরা। আর শেষ দিকে তারা দলে ভেড়ায় টি-২০র বড় নাম প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারকে। 

অন্যদিকে, বিপিএলের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। দলটির নেতৃত্বে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এছাড়া আছেন শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদাররা। বোলিংয়ে আছেন গতির গোলা হাসান মাহমুদ। আছেন রিপন মন্ডল-হাসান মুরাদরা। সেই সঙ্গে  ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামানরাও সুযোগ পেলে আলো ছড়াতে প্রস্তুত।

রংপুর রাইডার্স একাদশ: 
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মাহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: 
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান ও দুনিথ ওয়েল্লালাগে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!