ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে আজ মুখোমুখি সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ২০ জানুয়ারি ২০২৪
বিপিএলে আজ মুখোমুখি সাকিব-তামিম
ফাইল ফটো

চলতি বিপিএলে ফের একসঙ্গে মাঠে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। বরিশালের জার্সিতে তামিম আর রংপুরের জার্সিতে খেলবেন সাকিব। খেলা শুরু আজ শনিবার দুপুর দেড়টায়।

লন্ডনে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরে রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। আর পিঠের চোট কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন তামিম।

বিপিএলের অন্যতম অভিজ্ঞাসম্পন্ন দল বরিশাল। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতাই এই দলের বড় শক্তি। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই বাজিমাতের অপেক্ষায় বরিশাল।

Advertisement

তিন তারকা ছাড়াও বরিশালে আছেন মেহেদী হাসান মিরাজ। যিনি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলে ভূমিকা রাখতে পারেন। বিদেশিদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম  আফগান ওপেনার ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিংরা। আর শেষ দিকে তারা দলে ভেড়ায় টি-টোয়েন্টির বড় নাম প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারকে। 

অন্যদিকে, বিপিএলের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। দলটির নেতৃত্বে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। এ ছাড়া আছেন শেখ মেহেদী, শামীম হোসেন, রনি তালুকদাররা। বোলিংয়ে আছেন গতির গোলা হাসান মাহমুদ। আছেন রিপন মন্ডল-হাসান মুরাদরা। সেই সঙ্গে  ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি ও আশিকুজ্জামানরাও সুযোগ পেলে আলো ছড়াতে প্রস্তুত।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!