ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

তিন উইকেট হারিয়ে বিপাকে রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৪, ২০ জানুয়ারি ২০২৪
তিন উইকেট হারিয়ে বিপাকে রংপুর
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। যেখানে ইনিংসের শুরুতেই তিন টপ অর্ডারকে হারিয়ে বিপাকে নুরুল হাসানের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ২ ওভারে তিন উইকেটে ১৫ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর রাইডার্স। প্রথম দুই ওভারেই তিন টপ অর্ডারকে হারায় দলটি। এর মধ্যে ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই কিংকে বোল্ড করেন ইমরান। এতে ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন কিং। এরপরও ওভারটিতে ১৪ রান তোলে রাইডার্সরা।

পরের ওভারেই অর্থাৎ দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান (২) ও রনি তালুকদারকে (৫) সাজঘরে ফেরান খালেদ আহমেদ। ইনিংসের শুরুর দুই ওভারেই তিন তারকা ব্যাটারকে হারিয়ে খানিকটা চাপে পড়েছে রংপুর।

চাপ সামলে অবশ্য ওমরজাইকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। এখন ওমরজাই ০ ও ৮ রানে ব্যাটিং করছেন সোহান।

রংপুর রাইডার্স একাদশ: 

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মাহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান ও দুনিথ ওয়েল্লালাগে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!