ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের বিয়ে করলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ২০ জানুয়ারি ২০২৪
ফের বিয়ে করলেন শোয়েব মালিক
ছবি : শোয়েব মালিকের ফেসবুক পেজ থেকে নেয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

শোয়েব যাকে বিয়ে করেছেন, তিনি পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন। 

Advertisement

সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরো দুটি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের। কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে সানিয়ার বাবা ইমরান মির্জা বলছেন, ধর্মীয় আইন ‘খুলা’ পদ্ধতি মেনেই সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরীয়া আইন অনুযায়ী- ‘খুলা’ হল নারীদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করেননি সানিয়ার বাবা।

পাকিস্তানের জিও নিউজে বলা হয়, পাকিস্তানি ক্রিকেটার মালিকের অন্য নারীর সঙ্গে যোগাযোগের বিষয়টি মানতে পারেননি ৩৭ বছর বয়সী সানিয়া। ফলে অসন্তুষ্টি থেকে তিনি দীর্ঘদিন শোয়েবের প্রতি অনাগ্রহ দেখান। পরবর্তীতে ধৈর্য্যের বাধ ভেঙে নিজেদের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন ভারতীয় টেনিস তারকা।

এদিকে অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন মালিকের ম্যানেজার আরসালান শাহ। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘কনফার্মেশন : আমাদের প্রিয় তারকা শোয়েব মালিক সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নতুন দম্পতি সুখী ও আনন্দপূর্ণ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি।’

সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, মালিকের এই বিয়েতে খুশি নয় তার পরিবার। আর এ কারণেই নাকি পরিবারের কোনো সদস্য তাদের বিয়েতেও উপস্থিত হননি। এমনকি সানিয়ার সঙ্গে বিচ্ছেদের বিষয়ও মালিকের পরিবার মানতে পারেনি বলে জানা গেছে। 

মালিকের বোনজামাই ইমরান জাফর বলেন, তাদের বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। পরিবারের কেউ তাদের বিয়েতে অংশ নেয়নি।

প্রসঙ্গত, সানিয়া মির্জা ও শোয়েব মালিক ২০১০ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের অক্টোবরে তাদের কোলে আসে প্রথম সন্তান ইজহান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!