ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

দশম বিপিএলের প্রথম ফিফটি কায়েসের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ১৯ জানুয়ারি ২০২৪
দশম বিপিএলের প্রথম ফিফটি কায়েসের
ইমরুল কায়েস

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা। যেখানে ব্যাট হাতে আসরের প্রথম ফিফটি তুলে নিয়েছেন ইমরুল কায়েস। এতে দলীয় শতক পূরণ করেছে কুমিল্লা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১৫ ওভারে এক উইকেটে ১০৬ রান।  

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মুখোমুখি হয়েছে ঢাকা। যেখানে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

Advertisement

কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন চতুরঙ্গ ডি সিলভা।

চতুর্থ ওভারের শেষ বলে শ্রীলংকান এ স্পিনারের ওপর চড়াও হতে গিয়ে নাঈমের তালুবন্দী হন লিটন। আউট হওয়ার আগে ১৬ বলে ১৩ করেন তিনি।

এরপর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কায়েস। একইসঙ্গে আসরের প্রথম ফিফটি তুলে নিয়েছেন কায়েস।

এখন হৃদয় ৩৮ ও কায়েস ৫১ রানে ব্যাটিং করছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!