ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ১৯ জানুয়ারি ২০২৪
কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা
ছবি- সংগৃহীত

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ও দুর্দান্ত ঢাকা। এ ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে মুখিয়ে আছে দুদলই। স্বাভাবিকভাবেই আসরে নিজেদের প্রথম ম্যাচে কেউ যে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়ই। 

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হয়েছে ঢাকা। যেখানে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলে নতুন মিশন শুরু করতে যাচ্ছে দুর্দান্ত ঢাকা।

Advertisement

এবারের আসরে কুমিল্লাকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আর ঢাকার নেতৃত্ব ভার উঠেছে মোসাদ্দেকের কাঁধে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অংকন, রস্টন চেজ, খুশদিল শাহ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড ও মুশফিক হাসান।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চাতুরাঙ্গা ডি সিলভা, দানুস্কা গুনাথিলাকা, লাসিথ ক্রসপুল্লে, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!