ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

হৃদয়-কায়েসের ব্যাটে এগোচ্ছে কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৯ জানুয়ারি ২০২৪
হৃদয়-কায়েসের ব্যাটে এগোচ্ছে কুমিল্লা
ইমরুল কায়েস

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে লড়ছে দুর্দান্ত ঢাকা। যেখানে হৃদয়-কায়েস জুটিতে রানের গতি ধীরে ধীরে বাড়াচ্ছে কুমিল্লা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ৮৩ রান।  

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মুখোমুখি হয়েছে ঢাকা। যেখানে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

Advertisement

কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। ইনিংসের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন চতুরঙ্গ ডি সিলভা।

চতুর্থ ওভারের শেষ বলে শ্রীলংকান এ স্পিনারের ওপর চড়াও হতে গিয়ে নাঈমের তালুবন্দী হন লিটন। আউট হওয়ার আগে ১৬ বলে ১৩ করেন তিনি।

এরপর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন কায়েস। এখন হৃদয় ২৭ ও কায়েস ৩৯ রানে ব্যাটিং করছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অংকন, রস্টন চেজ, খুশদিল শাহ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড ও মুশফিক হাসান।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, ইরফান শুক্কুর, মোহাম্মদ নাঈম, চতুরঙ্গ ডি সিলভা, দানুস্কা গুনাথিলাকা, লাসিথ ক্রসপুল্লে, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!