যদিও তাতে খেলা থেকে ফোকাস সরানোর উপায় নেই। কারণ তাদের সামনেই অপেক্ষা করছে টি-২০ সিরিজ। আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজ।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে আজ। টি-২০ সিরিজ শুরু হতে এখনও তিন দিন বাকি। বিরতির এই সময়টা কাজে লাগাতে চান শান্ত।
.png)
টাইগার কাপ্তান অবশ্য মনে করিয়ে দিয়েছেন টি-২০ ম্যাচ সামনেই, ‘আমরা কিছু জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে এটা মাথায় রাখতে হবে, কিছুদিনের মধ্যেই টি-টোয়েন্টি খেলতে হবে।
টি-২০ সিরিজ নিয়ে দলের পরিকল্পনা আলাদা দাবি করে শান্ত বলেন, ‘এই (আজ) ম্যাচ থেকে আমরা অনেক প্রেরণা পেয়েছি। কিন্তু টি-টোয়েন্টি আলাদা সংস্করণ। আমরা সে অনুযায়ীই পরিকল্পনা করব।’
শেষ ওয়ানডেতে দারুণ বল করেছেন তানজিম সাকিব। ম্যাচসেরা পেসারকে প্রশংসায় ভাসাতে ভোলেননি দলপতি শান্ত, ‘আউটস্ট্যান্ডিং। মাত্র ২-৩টা ম্যাচই হয়ত ও খেলেছে, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। ওর ওয়ার্ক ইথিক, প্রস্তুতি খুবই ভালো।’