ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

২০২৩ সালে রানের খাতাই খুলেননি সৌম্য!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:০৩, ১৭ ডিসেম্বর ২০২৩
২০২৩ সালে রানের খাতাই খুলেননি সৌম্য!
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টাইগারদের একাদশে ছিলেন সৌম্য সরকার। তবে খরুচে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।

চলতি বছর আহামরি পারফরম্যান্স না করে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার। তবে ফলের খাতায় হতাশা বাদে আর কিছু যুক্ত হয়নি। ২০২৩ সালে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৩ ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনও রানের খাতা খুলতে পারেননি। এছাড়া গত তিন বছরেও সৌম্যের ঝুলিতে নেই বলার মতো পারফরম্যান্স। 

২০১৫ সাল থেকে বাংলাদেশের জার্সিতে ভরসার অন্যতম নাম হয়ে উঠেছিলেন সৌম্য। পরের বছরই আকস্মিকভাবে পতন হয় তার। তবে ঘুরে দাঁড়ান ২০১৭ সাল থেকে। ২০১৮ ও ২০১৯ সালে আবারো জ্বলে উঠেন সৌম্য। এরপরে আবারো পতন। সেই পতনের রেশ এখনও দগদগে। 

Advertisement

নানা প্রশ্ন ও সমালোচনাকে একপাশে রেখে আবারো সৌম্যকে নেয়া হলো দলে। বলা হয়েছিল, কেবল ব্যাট নয়, বল হাতেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটেছে। 

রোববার ডানেডিনে বল হাতে ৬ ওভারে ৬৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এছাড়া ফিল্ডিংয়ের সময়ে ক্যাচও ছেড়েছেন তিনি। আর ব্যাট হাতে তো সেই পুরোনো ব্যর্থতা। স্টাম্পের বেশ বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে স্লিপে দিয়েছেন সহজ ক্যাচ। 

এ বছর এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের জার্সিতে ওয়ানডে খেলতে নামলেন সৌম্য। আর তিনটিতে ম্যাচ খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ২১ বার শূন্য রানে আউট হয়েছেন এ ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!