ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পিএসএল নিলামে সাকিবসহ সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:২৫, ৫ ডিসেম্বর ২০২৩
পিএসএল নিলামে সাকিবসহ সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার যারা
সাকিব আল হাসান

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর অনুষ্ঠিত হবে। এর আগে চলতি মাসের ১৩ তারিখ অনুষ্ঠিত হবে আসন্ন আসরের নিলাম। এবারের আসরে অংশ নেবে ছয়টি দল।

এরই মধ্যে নিলামে নিবন্ধন করা ২৫৪ জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিলামে থাকা ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি হলো প্ল্যাটিনাম। এরপর ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং উদীয়মান ক্যাটাগরিও রয়েছে।

সর্বোচ্চ ক্যাটাগরি প্ল্যাটিনামে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। টাইগার এই অলরাউন্ডার ছাড়াও সেই ক্যাটাগরিতে আরও রয়েছেন- বাবর আজম, সাকিব আল হাসান, কায়রন পোলার্ড, হাসান আলী, আসিফ আলি, ক্রিস জর্ডান, শাহিন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, রশিদ খান, ফখর জামান, জেমস ভিন্স, জেসন রয়, হজরত উল্লাহ জাজাই, রাইলি রুশো, মোহাম্মদ রিজওয়ান ও টিম ডেভিড।

এবারের পিএসএল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত। আসন্ন এই ড্রাফটে সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে কুয়েটা গ্ল্যাডিয়েটর্স। পরের কলগুলো হবে গত মৌসুমের পয়েন্ট টেবিল অনুযায়ী। নিচের দলগুলো আগে কল দেওয়ার সুযোগ পাবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!