ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ওয়ার্নারের বিদায়টা রাঙাতে দেব না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ৩ ডিসেম্বর ২০২৩
‘ওয়ার্নারের বিদায়টা রাঙাতে দেব না’
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে টেস্ট ক্যারিয়ারকে বিদায় বলবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে দুই দলের লড়াই। প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দলে ওয়ার্নারকে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

সম্প্রতি টেস্টে ছন্দ হারানো ওয়ার্নারের সাদা পোশাকের বিদায় রাঙাতে দিবেন না বলে জানিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

ওয়ার্নারের প্রশংসা করে পাকিস্তানি পেসার বলেন, ‘অস্ট্রেলিয়ার জার্সিতে ডেভিড ওয়ার্নারের অসাধারণ একটি ক্রিকেট ক্যারিয়ার আছে। শুধুমাত্র টি-২০তে নয়, তিন ফরম্যাটেই। মানুষ হিসেবে সে অসাধারণ।’

Advertisement

তবে তার শেষটা রাঙাতে দিবেন না বলেই জানালেন শাহিন, ‘টেস্টে এটাই তার শেষ সিরিজ। আমি আশাবাদি, তার বিদায়টা খুব ভালো হবে না।’

চলতি বছরের জুনে ওয়ার্নার জানিয়েছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’

অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ১০৯টি টেস্ট খেলেছেন ওয়ার্নার। যেখানে ৪৪.৩৩ গড়ে ৮ হাজার ৪৮৭ রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ২৫টি শতক ও ৩৬টি অর্ধশতক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!