ভারতই কাগজে কলমে বিশ্বকাপের সেরা দল হিসেবে মন্তব্য করেছিলেন কাইফ। তার এমন মন্তব্য স্বাভাবিকভাবেই ভালো লাগেনি অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। তাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে কাইফকে খোঁচা দিয়েছেন ওয়ার্নার।
কাইফ বলেছিলেন, ‘সেরা দলটিই বিশ্বকাপ জিতেছে এটা আমি কখনোই মেনে নিবো না। ভারতই কাগজে-কলমে বিশ্বকাপের সেরা দল।’ তার এমন কথা শেয়ার করে এক্সে (সাবেক টুইটার) ওয়ার্নার লিখেছেন, ‘আমি এমকেকে (মোহাম্মদ কাইফ) পছন্দ করি। কিন্তু ব্যাপারটি হচ্ছে, কাগজে কী থাকল, সেটি ব্যাপার নয়।’
.png)
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সুবাদে ওয়ার্নারের কোচ কাইফ। বিশ্বকাপ শেষে নিজের কোচের মন্তব্যই যেন সইলো না তার। ফাইনালের ইস্যু টেনে তিনি বলেছেন, ‘দিন শেষে কাজের সময় আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই এটিকে ফাইনাল বলা হয়। ঐ দিনের ওপরই সব নির্ভর করছে, আর ফল যেকোনো দিকেই যেতে পারে। এটিই খেলা।’