ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

প্রথম বলেই ওয়ার্নারকে আউট করলেন শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ১৯ নভেম্বর ২০২৩
প্রথম বলেই ওয়ার্নারকে আউট করলেন শামি
ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপের ফাইনাল। বিশাল মঞ্চ। একদলের লক্ষ্য ষষ্ঠ শিরোপা, অন্যদলের তৃতীয়। এমন লড়াইয়ে ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয়েছে ভারত। রান তাড়ায় এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ ওভারে এক উইকেটে ২৮ রান।

অজিদের হয়ে রান তাড়া করতে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড। জাসপ্রিত বুমরাহর করা প্রথম ওভার থেকেই ১৫ রান আনেন দুজন। দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোহাম্মদ শামি। প্রথম বলেই ৭ রান করা ওয়ার্নারকে আউট করেন তিনি।

Advertisement

এর আগে দিনের শুরুতে মেগা ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স যখন ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, তখন অনেকেই চোখ কপালে তুলেছিলেন। ব্যাট হাতে ভারতের শুরুটাও খুব একটা খারাপ ছিল না।

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম পাওয়ার প্লেতে ৮০ রান সংগ্রহ করেছিল ভারত। অথচ বাকি অংশে দলটি সংগ্রহ করেছে মাত্র ১৬০ রান! যেখানে অজি বোলারদেরও ছিল বড় কৃতিত্ব।

ভারতের লড়াকু পুঁজির পেছনের কারিগর লোকেশ রাহুল ও বিরাট কোহলি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন রাহুল। অন্যপ্রান্তে ছন্দে থাকা কোহলি ফেরেন ৫৪ রানে। অধিনায়ক রোহিত শর্মার ৪৭ রানের ঝড়ো ইনিংসও ভারতকে এগিয়ে দিয়েছে অনেকটা।

বাকিদের ভেতর কেবল সুরিয়াকুমার যাদবই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। বাকি ব্যাটারদের ব্যর্থতায় অল্পেই থামে ভারত। অজিদের হয়ে স্টার্ক তিনটি, কামিন্স ও হ্যাজেলউড দুটি এবং ম্যাক্সওয়েল ও জাম্পা একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!