ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্টকে বিদায় বলতে চান ওয়ার্নার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ৩ ডিসেম্বর ২০২৩
টেস্টকে বিদায় বলতে চান ওয়ার্নার!
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে করেছিলেন ডেভিড ওয়ার্নার। ১১ ম্যাচ খেলে ৫৩৫ রান করেছিলেন তিনি। এরই মধ্যে এক ম্যাচেই ছিল ১৬৩ রানের ঝড়ো ইনিংস। যার কারণে অস্ট্রেলিয়া ট্রফি জয়ের অন্যতম সহযোগিতা করেছিলেন ওয়ার্নার। ওয়ানডেতে ভালো করলেও টেস্ট পারফরম্যান্সে ভাটা পড়েছিল তার।

এই ফরম্যাটে সর্বশেষ খেলেছেন ২০২০ সালে। এরপর মাঠেই নামায় হয়নি তার। এছাড়া এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ত্রিশের নিচে। ফলে এই টেস্টকে বিদায় জানাতে চান ওয়ার্নার।  

আসন্ন পাকিস্তান সিরিজকেই নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হিসেবে বেছে নিয়েছেন অজি ওপেনার। তিনি বলেন,‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তার এই ইচ্ছাকে স্বাগত জানিয়েছে। টেস্টে ওয়ার্নার ফর্মে না থাকলেও তাকে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষের টেস্ট দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে বিদায় বলতে চান তিনি।

সিএর প্রধান নির্বাচক বেইলি জানিয়েছেন, ‘দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে।’ 

এদিকে ওয়ার্নার অবসরে গেলে দলে সুযোগ পেতে পারেন তরুণ কোনো ওপেনার। এই তালিকায় আছেন ব্যানক্রফট, হ্যারিস ও রেনশ। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাইম মিনিস্টার একাদশে আছেন তারা তিনজনই। সেখানে ভালো করলে কপাল খুলতে পারে তাদের।

আগামী ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ। এরপর পরের দুটি টেস্ট মেলবোর্নে ও সিডনিতে।

পার্থ টেস্টের স্কোয়াড-
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!