ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারদের কোচ হতে চান মরিনহো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ২৭ নভেম্বর ২০২৩
নেইমারদের কোচ হতে চান মরিনহো
ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন ব্রাজিলের কোচ তিতে। এরপর থেকে পূর্ণকালীন কোচ ছাড়াই খেলে যাচ্ছেন সেলেসাওরা। কোচ ছাড়া যে আহামরি সাফল্য পাচ্ছে ব্রাজিল, সেটিও নয়। একজন আদর্শ কোচের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।   

এদিকে নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন আনচেলত্তি। 

এজন্য অনেকটা বাধ্য হয়ে হয়েই ফার্নান্দো দিনিজকে অন্তবর্তীকালীন কোচ বানায় ব্রাজিল। যদিও ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি।

Advertisement

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গোলডটকম’ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের কোচ হতে চান পর্তুগিজ কিংবদন্তি কোচ জোসে মরিনহো। বর্তমান ক্লাব ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন ৬০ বছর বয়সী এই মাষ্টারমাইন্ড।

সম্প্রতি ইতালিয়ান টেলিভিশন চ্যানেল টিজিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো রিয়াল কোচ আনচেলত্তিকে তার বর্তমান ক্লাবের সঙ্গে মেয়াদ বাড়িয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করছেন, আনচেলত্তিই রিয়ালকে পরিচালনার যোগ্য প্রার্থী। আর যারা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে দেবে তারা মানসিক ভারসাম্যহীন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!