ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সন্ধ্যায় মুখোমুখি ম্যানচেষ্টার সিটি-লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ২৫ নভেম্বর ২০২৩
সন্ধ্যায় মুখোমুখি ম্যানচেষ্টার সিটি-লিভারপুল
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক জয় পেয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সর্বশেষ তিন মৌসুমের তিনটিই জিতে শিরোপা উৎসব করে পেপ গার্দিওলার দল। আর লিভারপুল তিন দশকের খরা কাটিয়ে ২০২০-১৯ মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবার লিগ শিরোপা জিতে লিভারপুল।

২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও তুমুল লড়াই করেও ১ পয়েন্টে সিটিজেনদের কাছে শিরোপা হারিয়েছিল অলরেডরা। এবারো সেই ম্যানচেষ্টার সিটির বিপক্ষে তাদের মাঠে আথিতেয়তা নিচ্ছে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

গার্দিওলার জমানায় ম্যানচেস্টারের নীল জার্সিধারীদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা ছুড়েছে অলরেডরাই। ইয়ুর্গেন ক্লপের অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে খেলা ২৩ ম্যাচে ১০টি জিতেছে অলরেডরা। কিন্তু ইত্তিহাদে ২০১৫ সালের নভেম্বরের পর কোনো লিগ ম্যাচ জেতেনি লিভারপুল। 

Advertisement

অন্যদিকে নিজেদের মাঠে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচ জিতেছে ম্যানসিটি। দুর্ভেদ্য ওই দুর্গে হানা দিয়ে জয়ের বাসনা নিয়ে আজ ইত্তিহাদে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে লিভারপুল। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজ মাঠে ৯ ম্যাচ খেলে সব জিতেছে লিভারপুল। কিন্তু ঘরের বাইরে ছয় লিগ ম্যাচে জয় মোটে দুটি। 

সিটিজেনদের কঠিন পরীক্ষায় নামার আগে ভার্জিল ফন ডাইক বলছিলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে খেলে ফেরার পরই অ্যাওয়েতে বড় এক ম্যাচ খেলতে হচ্ছে। দেখা যাক এই পরীক্ষার জন্য আমরা কতটা তৈরি।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!