ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:১২, ১০ নভেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান 
ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের নবম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। এ ম্যাচে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। 

দুদলের লিগ-পর্বের শেষ ম্যাচ এটি। ৮ ম্যাচে ২ হারের বিপরীতে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয়)।

অন্যদিকে একের পর এক চমক দেখিয়ে ৮ ম্যাচের ৪টিতে জিতেছে আফগানরা, এ যাত্রায় তারা হারিয়েছে তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা এবং নেদারল্যান্ডসকে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকা হাশমতউল্লাহ শহীদির দল আজ প্রোটিয়াদের হারিয়ে সেমির রেসে টিকে থাকতে চায়। আর সেমিতে নামার আগে এ ম্যাচটিকে প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তান  সম্ভাব্য একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ,হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি,রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ ও নাভিন উল হক।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক),  রাসি ভ্যান ডার ডুসেন,  এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও  লুঙ্গি এনগিডি। 

 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!